জামালগঞ্জের ফেনারবাঁক ইউপির সচেতন নাগরিকদের নিয়ে পাগনার হাওর উন্নয়ন কমিটি গঠন
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ২২ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
ছাদিকুর রহমান স্বাধীন খাঁন
ভ্রাম্যমাণ প্রতিনিধি সুনামগঞ্জ
২২-০৮-২০২৫ রোজ শুক্রবার ফেনারবাঁক ইউনিয়নের সচেতন নাগরিকদের পক্ষ থেকে সেলিমগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের একটি কক্ষে পাগনার হাওর উন্নয়ন কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা বাস্তবায়ন ও ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। প্রধান উপদেষ্টা জনাব নুর জালাল স্যার। উপদেষ্টা জনাব আল মামুন চৌধুরী, মাওলানা আনোয়ার হোসেন, মোঃ শফিকুল ইসলাম। আহ্বায়ক মোঃ রোকন উদ্দিন সদস্য সচিব মোঃ ফয়সল আহমেদ সাগর।
মেহেদী হাসান চৌধুরী রবিন এর সঞ্চালনায় কুরআন তেলাওয়াত করেন মাওলানা শাহানুর আহমেদ। সভাপতিত্ব করেন আল মামুন চৌধুরী, আলোচনা সবাই আসন গ্রহণ করেন মোঃ রোকন মিয়া, জনাব নুর জালাল স্যার, গোলাম হাফিজ, উজ্জ্বল মিয়া,সাগর মিয়া, মাওলানা আনোয়ারুল ইসলাম।
আলোচনার শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন আল মামুন চৌধুরী তিনি বলেন আমাদের ফেনারবাক ইউনিয়ন হলো পাগনার হওয়ার দ্বারা বেষ্টিত। পাগনার হাওর উন্নয়ন করার জন্য আমাদেরকে এক সারিতে কাজ করতে হবে। হাওর পাড়ের মানুষের সমস্যা চিহ্নিত করতে হবে এবং তার সমাধান নিশ্চিত করতে হবে।
সাচনা বাজার উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব নুর জালাল স্যার বলেন আমি হাওরের সন্তান হাওর নিয়ে সব সময় চিন্তা করি, কি ভাবে তাদের জীবন মান সুন্দর করা যায়। তরুণদের এই আয়োজন দেখে আমি আনন্দিত। ইনশাআল্লাহ হাওরাঞ্চলের মানুষের জন্য আমি সব সময় তোমাদের সাথে আছি।
সৈয়দ নগর গ্রামের বিশিষ্ট ব্যাক্তি জনাব রোকন উদ্দিন বলেন তরুণদের চোখে হাওর অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার আদায়ের চিন্তা ভাবনা দেখে আমি আনন্দিত,এই হাওর জনপদে আমার শিশু কাল, যৌবন কাল পার করেছি এখন ও শেষ বয়সে এই হাওরেই আছি। ইনশাআল্লাহ হাওরাঞ্চলের মানুষের অধিকার আদায়ের জন্য আমি সব সময় আপনাদের সাথে আছি। আরো উপস্থিত ছিলো, ইয়াহিয়া,মইনুল ইসলাম,শাহিনুর মিয়া,সুজন মিয়া,তাজুল ইসলাম, মাইদুল ইসলাম,দ্বীন ইসলাম নজির,মোঃ আব্দর মিয়া,ফয়সাল আহমেদ প্রমুখ।
আপনার মতামত লিখুন :