বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান গ্ৰেপ্তার:খায়রুল বাশার


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ১৪ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

শেখ শহিদুল ইসলাম মিঠু 
ব্যুরো প্রধান খুলনা



বহুল আলোচিত বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান লায়ন এম কে খাইরুল বাসার কে গ্রেফতার করেছে সিআইডি, সোমবার (১৪ জুলাই) দুপুরে ধানমন্ডির একটি ফ্ল্যাট থেকে  তাকে গ্রেপ্তার করা হয়।

সিআইডি বিশেষ পুলিশ সুপার মিনহাজুল ইসলাম প্রতিনিধিকে জানান, খায়রুল বাশারের বিরুদ্ধে বিদেশে লোক পাঠানোর নাম করে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে, মানি লন্ডারিং মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

জানা গেছে, মানুষের কাছ থেকে প্রায় দেড়শ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন খায়রুল বাশার, বিভিন্ন মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির পর আত্মগোপনে চলে যান তিনি, মানি লন্ডারিং প্রতারণা সহ বিভিন্ন অভিযোগে ভুক্তভোগীরা তার বিরুদ্ধে মামলা করেন।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ