চাঁদাবাজির কর্মকাণ্ড লাইভে প্রচার করায় সাংবাদিককে হত্যা, ৫ জন গ্রেফতার


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ০৯ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

বিশ্বজিৎ চন্দ্র সরকার
বিশেষ প্রতিবেদনঃ



গাজীপুরে চাঁদাবাজি নিয়ে ফেসবুকে লাইভ করার পর আসাদুজ্জামান তুহিন (৩৮) নামে এক সাংবাদিককে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এই ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ৫ জনকে গ্রেফতার করেছে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত পৌনে ৮টার দিকে মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তায় মসজিদ মার্কেটের সামনে এ নির্মম হত্যাকাণ্ড ঘটে। নিহত তুহিন দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুরের স্টাফ রিপোর্টার ছিলেন। তিনি ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার ভাটিপাড়া গ্রামের হাসান জামালের ছেলে এবং পরিবার নিয়ে চান্দনা চৌরাস্তা এলাকায় বসবাস করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে তুহিন চান্দনা চৌরাস্তা এলাকার ফুটপাত ও দোকানপাট থেকে চাঁদাবাজির চিত্র তুলে ধরে ফেসবুকে লাইভ করেন। এরপর রাত ৮টার দিকে তিনি নিজের ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে লিখেন— “যেমন খুশি তেমন রাস্তা পার হওয়ার দৃশ্য। গাজীপুর চৌরাস্তা।”

এর কিছুক্ষণ পর মসজিদ মার্কেটের সামনে একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন তুহিন। এ সময় হঠাৎ কয়েকজন সন্ত্রাসী ধারালো অস্ত্র নিয়ে তাকে ঘিরে ধরে প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বাসন থানার ওসি শাহীন খান জানান, খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে এবং হত্যাকাণ্ডের কারণ উদঘাটনে তদন্ত চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চাঁদাবাজির কর্মকাণ্ড লাইভে প্রচার করায় এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।

এই ঘটনায় দেশের সাংবাদিক মহলে নেমে এসেছে আতঙ্ক ও গভীর শোকের ছায়া। সাংবাদিকরা অবিলম্বে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ