কেশবপুরে সন্ত্রাসী হামলা ও প্রেসক্লাব দখলের ঘটনায় ঝিকরগাছা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:


ইমকিয়াদ আহমেদ রাফিন, ঝিকরগাছা :

কেশবপুরে সন্ত্রাসী হামলা ও প্রেসক্লাব দখলের মতো জঘন্য ও নিন্দনীয় ঘটনার তীব্র নিন্দা, ক্ষোভ এবং প্রতিবাদ জানিয়েছে ঝিকরগাছা প্রেসক্লাব।

​২১ সেপ্টেম্বর (সোমবার) প্রেসক্লাবের সভাপতি মো: রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো: তরিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রতিবাদলিপিতে এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানানো হয়। একইসঙ্গে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিকদের দ্রুত সুস্থতা কামনা এবং ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।

​প্রতিবাদলিপিতে বলা হয়, "প্রেসক্লাবে সন্ত্রাসী হামলা, প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের আহত করার মতো ঘটনা কোনো সভ্য সমাজে আশা করা যায় না।"

​প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক কে এম ইদ্রিস আলী কর্তৃক প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে স্বাক্ষরকারী অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে আরও উপস্থিত ছিলেন:

  • ​সিনিয়র সহ-সভাপতি: নজরুল ইসলাম বাবুল
  • ​সহ-সভাপতি: আতাউর রহমান জসি ও আবুল কাশেম
  • ​যুগ্ম সম্পাদক: আশরাফুল আলম রানা ও অ্যাডভোকেট কামরুজ্জামান কামাল
  • ​সাংগঠনিক সম্পাদক: তারিক মোহাম্মদ
  • ​কোষাধ্যক্ষ: অ্যাডভোকেট আবিদুর রহমান
  • ​প্রচার ও প্রকাশনা সম্পাদক: শাহিনুর রহমান
  • ​কার্যকরী কমিটির সদস্যবৃন্দ: এম আলমগীর, মো: ইসমাইল হোসেন, রাফিউল ইসলাম, আলী আশরাফ, রাফিন আহম্মেদ ও শাকিল হোসেন প্রমুখ।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ