অবৈধ গরু ও সুপারী চোরাকারবারীদের বিকল্প কর্মসংস্থানে ফেরাতে জনসচেতনতামূলক সভা


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

অবৈধ গরু ও সুপারী চোরাকারবারীদের বিকল্প কর্মসংস্থানে ফেরাতে জনসচেতনতামূলক সভা 
__________________________



সুনামগঞ্জের সীমান্তবর্তী দোয়ারাবাজার উপজেলায় অবৈধ গরু ও সুপারী চোরাকারবারীদের বিকল্প কর্মস্থানে ফিরে আসতে উদ্বুদ্ধ করার লক্ষ্যে এক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে দোয়ারাবাজার উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের যৌথ আয়োজনে বাশঁতলা বিওপির পাশে হকনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়ন (বিজিবি)-এর সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক লে. কর্নেল একে.এম. জাকারিয়া কাদির।
এ সময় উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা অরূপ রতন সিংহ, থানার অফিসার ইনচার্জ মো. জাহেদুল হক, হকনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফায়েল আহমদ, সহকারী শিক্ষক এনামুল হকসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে লে. কর্নেল একে.এম. জাকারিয়া কাদির বলেন,

> “দোয়ারাবাজার সীমান্ত এলাকায় তিনটি বিওপি—বাগানবাড়ি, পেকপাড়া ও বাশঁতলা—থেকে বিজিবি সদস্যরা দিনরাত নিরলসভাবে সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে কাজ করে যাচ্ছেন। তবুও কিছু অসাধু চোরাকারবারী গভীর রাতে ভারতীয় গরুর চালান ও শুকনা মৌসুমে সুপারী পাচারে লিপ্ত হচ্ছে, যা প্রায়ই সীমান্তে উত্তেজনা ও প্রাণঘাতী সংঘর্ষের কারণ হয়ে দাঁড়ায়।”


তিনি আরও বলেন,

> “বাগানবাড়ি বিওপির বোগলাবাজার পশুহাটটি আন্তর্জাতিক সীমান্ত থেকে মাত্র দেড় কিলোমিটার দূরে অবস্থিত। ভৌগোলিকভাবে দুর্গম এই এলাকায় প্রাকৃতিক প্রতিবন্ধকতার সুযোগ নিয়ে চোরাকারবারীরা ভারতীয় গরু এনে হাটে ঢুকিয়ে ফেলে। এরপর প্রশাসনিক জটিলতায় সেগুলো বৈধতা পেয়ে যায়। ফলে অনেক সময় বিজিবির পক্ষে তা আটক করা সম্ভব হয় না।”


লে. কর্নেল জাকারিয়া কাদির শিক্ষক সমাজের উদ্দেশে বলেন,

> “শিক্ষকরা যেন শিশুদের শুধু পাঠ্যপুস্তক নয়, সীমান্ত সচেতনতা, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালানের ক্ষতিকর দিক সম্পর্কেও শিক্ষা দেন।”


সভায় বক্তারা সবাইকে বৈধ ও বিকল্প কর্মসংস্থানে যুক্ত হয়ে দোয়ারাবাজারকে চোরাচালানমুক্ত রাখার আহ্বান জানান।


কুলেন্দু শেখর দাস, 
সুনামগঞ্জ প্রতিনিধি


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ