গণঅভ্যুত্থানের শহীদ সোহাগের কবর জিয়ারত করেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ১০ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

স্বাধীন খাঁন
জামালগন্জ, সুনামগঞ্জ প্রতিনিধিঃ



জুলাই গণঅভ্যুত্থানের শহীদ সোহাগের কবর জিয়ারতের মাধ্যমে সংগঠনিক কার্যক্রম শুরু করলো বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ সুনামগঞ্জ জেলা শাখা

কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ বুধবার, ৯ জুলাই ২০২৫ খ্রিস্টাব্দে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ, সুনামগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ জামালগঞ্জ উপজেলার জুলাই গণঅভ্যুত্থানের শহীদ সোহাগের কবর জিয়ারত করেন এবং তার পরিবারের সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং তাদের পরিবারের খোঁজ-খবর নেওয়ার মধ্য দিয়ে এইদিন আনুষ্ঠানিকভাবে সাংগঠনিক কার্যক্রমের নতুন যাত্রা শুরু করে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের জেলা শাখা।

এই সময় উপস্থিত ছিলেন 
সিনিয়র যুগ্ম-আহবায়ক: সাইমন আহমেদ শিহাব, শরীফ উদ্দিন মানিক, মিজান মিয়া
সদস্য সচিব: রেদুয়ানুল হক নিহাল
যুগ্ম সদস্য সচিব: মাহমুদুল হাসান তোহা।
মুখপাত্র: নাঈম আহমেদ অন্তর
সিনিয়র সংগঠক: সাব্বির আহমেদ
০১ নং সংগঠক: শরীফ হোসাইন মিজান
০৩ নং সংগঠক: ছাদিকুর রহমান স্বাধীন খাঁন 

এ সময় নেতৃবৃন্দ শহীদ সোহাগের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং চলমান আন্দোলনের প্রেক্ষাপট ও ভবিষ্যৎ করণীয় নিয়েও মতবিনিময় করেন।

সদস্য সচিব রেদুয়ানুল হক নিহাল বলেন ২৪ এর আন্দোলনে ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ উপহার দেওয়ার জন্য আমার ভাই শহীদ হয়েছে, আপনার এক ছেলে দেশের জন্য শহীদ হয়েছে আপনার হাজার ছেলে এখনো জীবিত আছে আজ থেকে আমরা আপনার সন্তান আপনার যে কোনো প্রয়োজনে আমাদের ডাক দিবেন ইনশাআল্লাহ আমরা সবাই চলে আসবো আপনার কাছে। 

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ দৃঢ় প্রত্যয়ে জানায়— শহীদদের স্বপ্ন বাস্তবায়নের সংগ্রামে তারা অটল থাকবে এবং গণতন্ত্র ও ন্যায়ের জন্য লড়াই অব্যাহত রাখবে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ