ওসি শিবিরুল ইসলামের নামে মিথ্যা অপপ্রচার — সুশীল সমাজের তীব্র নিন্দা ও প্রতিবাদ


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার ওসি শিবিরুল ইসলামের নামে মিথ্যা অপপ্রচার — সুশীল সমাজের তীব্র নিন্দা ও প্রতিবাদ
__________________________



ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শিবিরুল ইসলাম-এর বিরুদ্ধে এক নাচনেওয়ালির আয়োজিত সংবাদ সম্মেলনে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ তোলার ঘটনাকে কেন্দ্র করে শহরজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

স্থানীয় সুশীল সমাজ, সাংবাদিক মহল ও সচেতন নাগরিকরা এই ঘটনাকে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার বলে আখ্যা দিয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

তারা বলেন, ওসি শিবিরুল ইসলাম একজন সৎ, নিষ্ঠাবান ও দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা, যিনি দায়িত্ব গ্রহণের পর থেকেই শহরের আইন-শৃঙ্খলা রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তার নেতৃত্বে ময়মনসিংহ শহরে অপরাধ প্রবণতা উল্লেখযোগ্যভাবে কমে এসেছে, সাধারণ মানুষও এখন নিরাপত্তা ও আস্থার পরিবেশ অনুভব করছেন।

সুশীল সমাজের প্রতিনিধিরা আরও বলেন, এমন একজন কর্মকর্তাকে কলঙ্কিত করতে অপপ্রচার চালানো অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।

তারা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সত্য-মিথ্যা যাচাই করে অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত।

একই সঙ্গে তারা সমাজে বিভ্রান্তি সৃষ্টির এই অপচেষ্টার রহস্য উদ্ঘাটন ও মূল প্ররোচনাকারীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।


মোঃ সেলিম সাজ্জাদ
স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ