মোহনপুরে গণহত্যা দিবস ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ১২ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

মোহনপুরে গণহত্যা দিবস ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
_________________________________


রাজশাহীর মোহনপুর উপজেলায় ২৫ মার্চ গণহত্যা দিবস ২০২৬ এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। দিবস দুটি সুষ্ঠু ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১১টায় মোহনপুর উপজেলা পরিষদের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার ফাহিমা বিনতে আখতার। সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, মুক্তিযোদ্ধা প্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় আগামী ২৫ মার্চ গণহত্যা দিবস পালনের জন্য বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়। এদিন রাত ৯টায় প্রতীকীভাবে এক মিনিটের জন্য সকল আলো নিভিয়ে গণহত্যার শহীদদের স্মরণ, আলোচনা সভা, মোমবাতি প্রজ্বলনসহ বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।
এছাড়া ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে—
সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন, শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী, আলোচনা সভা, মুক্তিযোদ্ধা সংবর্ধনা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং দোয়া মাহফিল।

সভায় বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এবং শহীদদের আত্মত্যাগকে স্মরণ করতে দিবসগুলো যথাযথ মর্যাদায় পালন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য সকল দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক সংগঠনকে সমন্বিতভাবে কর্মসূচি বাস্তবায়নের আহ্বান জানানো হয়।

সভা শেষে দিবস দুটি সফলভাবে উদযাপনের জন্য সংশ্লিষ্ট সকল দপ্তরকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশনা দেওয়া হয়।


মোঃ নাসিরউদ্দিন সটাফ রিপোর্টার 


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ