ময়মনসিংহ এর অভিযানে ০১ কেজি গাঁজাসহ গ্রেফতার ০১ জন।
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ১১ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
শেখ মোঃ দীন ইসলাম
ব্যুরো চীফ ময়মনসিংহঃ
অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা,ময়মনসিংহের নির্দেশে এসআই(নিঃ) মোঃ তোয়াবুল ইসলাম খান সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ম ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন চরঝাউগড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের গেইটের সামনে পাকা রাস্তার উপর হইতে ১০ মার্চ ২০২৫ খ্রিঃ তারিখ ২২.৩০ ঘটিকায় ০১ কেজি গাঁজা মাদক ব্যবসায়ী ১। মোঃ জুয়েল মিয়া (৪৬), পিতা মৃতঃ আব্দুল আলী, মাতা-মোছাঃ আয়েশা খাতুন, সাং-চররঘুরামপুর, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত।
উদ্ধারকৃত ০১ কেজি গাঁজা উদ্ধারের বিষয়ে গ্রেফতারকৃত ০১ জন আসামীর বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করে আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :