গঙ্গানন্দপুর ইউনিয়নে জুলাই শহীদ জাবির-আল আমিন স্মৃতি সংসদ উদ্দোগে ফ্রি মেডিকেল ক্যাম্প


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

গঙ্গানন্দপুর ইউনিয়নে জুলাই শহীদ জাবির-আল আমিন স্মৃতি সংসদ উদ্দোগে ফ্রি মেডিকেল ক্যাম্প
____________________________________




গঙ্গানন্দপুর  ইউনিয়নে জুলাই শহীদ জাবির - আল আমিন স্মৃতি সংসদ এর উদ্দোগে মাস ব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ১২ সেপ্টেম্বর (শুক্রবার ) সকাল ৯ টায় গঙ্গানন্দপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে এই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ফ্রি মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধন করেন বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডা : মোসলেহ উদ্দীন ফরিদ। তিনি তার বক্তব্যে বলেন, সকল বর্ণ শ্রেণী পেশার মানুষ আমাদের এই ক্যাম্পে এসে সেবা গ্রহণ করতে পারবে৷ সকলের জন্য সমান অধিকার। মানুষের পরস্পরের কল্যাণের জন্য কাজ করে যাওয়া আমাদের দ্বায়িত্ব। তাই আমরা সেবাকে দ্বায়িত্ব হিসেবে আপনাদের দোরগোড়ায় নিয়ে এসেছি। 

মাধ্যমিক বিদ্যালয় ভবনে চক্ষু, মেডিসিন,গাইনী, শিশু ও দন্ত রোগের চিকিৎসা প্রদান করা হয়। গঙ্গানন্দপুর ইউনিয়ন থেকে প্রায় দেড় হাজার মানুষ এই মেডিকেল ক্যাম্পে সেবা  নিতে আসে।  আদ্- দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসক বৃন্দ রোগীদের ব্যবস্থাপত্র প্রদান করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদ জাবির - আল আমিন স্মৃতি সংসদ এর সভাপতি মাহবুব উল আলম মন্টু। 

জুলাই শহীদ জাবির আল আমিন স্মৃতি সংসদ এর সেক্রেটারি মো: আবিদুর রহমান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন অধ্যাপক হারুন অর রশিদ, বিশিষ্ট সমাজসেবক সাইফুল ইসলাম, মাহবুর রহমান ,  আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের চক্ষু বিভাগের পরিচালক মো : রবিউল ইসলাম, রেল রোড শাখার ব্যবস্থাপনা পরিচালক মো : মুজাহিদুল ইসলাম । উক্ত মেডিকেল ক্যাম্পের মাধ্যমে ঝিকরগাছা - চৌগাছা উপজেলা দুটি এলাকার জনগণ ফ্রি সেবা পাবে। ফ্রি মেডিকেল ক্যাম্পের সার্বিক সহযোগিতা করেন আদ্-দ্বীন সকিনা উইমেন্স মেডিকেল কলেজ এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। ফ্রি মেডিকেল ক্যাম্পে আগত রোগীদের মাঝে তাফসীরুল কুরআন বিতরণ করা হয়।


ইনকিয়াদ আহম্মেদ রাফিন 
ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি : 


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ