ঝিকরগাছায় অসুস্থ মহিলা সংসদ সদস্য সাবিরা সুলতানার দেখতে গেলেন উপজেলা স্কাউটসের নেতৃবৃন্দ
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ২২ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
ইনকিয়াদ আহম্মেদ রাফিন,ঝিকরগাছা :
যশোরের ঝিকরগাছায় অসুস্থ মহিলা সদস্য সাবিরা সুলতানা'র দেখতে গেলেন উপজেলা স্কাউটসের নেতৃবৃন্দ। ২২ জুলাই (বুধবার)বিকেলে পৌর সদরের কৃতীপুরস্থ সংসদ সদস্যের বাসভবনে দেখা করেন উপজেলা স্কাউটসের নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা স্কাউটসের কমিশনার মো: ইসমাইল হোসেন সোহাগ, সম্পাদক মো: আলী তারেক এর নেতৃত্বে স্কাউটসের নির্বাহী কমিটি বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ দিন স্কাউটস নেতৃবৃন্দ সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানান ও তার শারীরিক সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন। পরে সংসদ সদস্য স্কাউটস নেতৃবৃন্দের কাছ থেকে উপজেলা স্কাউটসের বিভিন্ন আনুষ্ঠানিক কার্যপ্রনালি সম্পর্কে শোনেন ও সার্বিক মান উন্নয়নের লক্ষ্যে সবসময় তাদের পাশে থাকার আশাবাদ ব্যক্ত করেছেন।
আপনার মতামত লিখুন :