পঞ্চগড়ে নজরুল পাঠাগারে পার্লামেন্টারী বিতর্কের মাধ্যমে ভাষা ও বিতর্ক ক্লাবের যাত্রা শুরু


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ০১ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:


“তরুণদের যুক্তি, নেতৃত্ব ও ভাষার বিকাশে এই ক্লাব মাইলফলক”— জেলা প্রশাসক


পঞ্চগড় নজরুল পাঠাগারে প্রথমবারের মতো ‘ভাষা ও বিতর্ক ক্লাব’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। শনিবার (১ নভেম্বর) সকালে নজরুল পাঠাগারের হলরুমে আয়োজিত পার্লামেন্টারী বিতর্ক প্রতিযোগিতার মধ্য দিয়ে এর উদ্বোধন ঘোষণা করেন জেলা প্রশাসক মো. সাবেত আলী।

জেলা প্রশাসনের সহযোগিতায় এবং নজরুল পাঠাগারের তত্ত্বাবধানে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের আহ্বায়ক আজহারুল ইসলাম জুয়েল। সঞ্চালনা করেন অ্যাডভোকেট আহসান হাবীব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুমন চন্দ্র দাশ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন, নজরুল পাঠাগারের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবলুসহ অন্যান্য অতিথিবৃন্দ।

পরে ‘নজরুল পাঠাগার ভাষা ও বিতর্ক ক্লাব’-এর আয়োজনে পার্লামেন্টারী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং করতোয়া কালেক্টরেট আদর্শ শিক্ষা নিকেতনের শিক্ষার্থীরা।

বক্তারা বলেন, প্রায় ৭৯ বছর আগে প্রতিষ্ঠিত নজরুল পাঠাগারে এবারই প্রথমবারের মতো ভাষা ও বিতর্ক ক্লাব যুক্ত হলো। আগস্ট বিপ্লবের পর জেলা প্রশাসনের উদ্যোগে পাঠাগারকে আধুনিকায়নের ধারাবাহিকতায় এই ক্লাব প্রতিষ্ঠা করা হয়েছে। তরুণ প্রজন্মের মেধা বিকাশ, যুক্তি উপস্থাপনার দক্ষতা বৃদ্ধি ও নেতৃত্ব গঠনে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে বলে তারা আশা প্রকাশ করেন।

বক্তারা আরও বলেন, দেশের প্রতিটি পাঠাগারে এ ধরনের ক্লাব প্রতিষ্ঠা হলে তরুণ সমাজ আরও আলোকিত ও প্রগতিশীল চিন্তায় এগিয়ে যাবে।

মোঃ রাহাত হোসেন রাফি
পঞ্চগড় প্রতিনিধি


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ