স্বরাষ্ট্র উপদেষ্টা,বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টা করা হবে
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ১০ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
শেখ শহিদুল ইসলাম মিঠু ব্যূরো প্রধান খুলনাঃ
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বন্দী বিনিময় চুক্তি মাধ্যমে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে, বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ শান্তিগঞ্জ থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি,
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশে অবস্থা আগে চেয়ে ভালো আইনশৃঙ্খলা পরিস্থিতিও ভালো, এসব দেখে আমাকে আপনাদের এলাকার মানুষ বলতেছে ইউনুস সরকারকে আরো পাঁচ বছর দেখতে চাই,
তিনি বলেন, পুলিশ বাহিনী সদস্যদের প্রতিটি ঘটনার প্রতি সজাগ ও সতর্ক থাকতে হবে, পুলিশের কর্মতৎপরতা আগের চেয়ে বেড়েছে আরো বাড়ানো হবে,
শেখ হাসিনাকে ফেরত আনা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, স্বরাষ্ট্র ও কৃষি দেখার জন্য আছি এখানে এসেছি ফরেন দেখার জন্য ফরেন মিনিস্টার রয়েছেন তবে ভারতের সাথে আমাদের একটি চুক্তি আছে, চুক্তিতে বন্দি বিনিময় করার কথা বলা আছে, এ চুক্তির আলোকে ক্রিমিনাল কে ফিরিয়ে আনার চেষ্টা করব,
তিনি আরেক প্রশ্নের জবাবে বলেন, চিকেন নেক ইস্যু নিয়ে ভারত বাংলাদেশের মধ্য কোন যুদ্ধের সংখ্যা নেই, আমরা তো আমাদের নিজস্ব কিছু হাতিয়ার হারিয়েছি, এগুলো সবগুলো উদ্ধার করতে হবে,
দেশের মব নিয়ে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, যেখানে মব হচ্ছে সেখানে অ্যাকশনে যাচ্ছি আমরা, যারা ঘটনা ঘটাচ্ছে তাদের আইনের আওতায় নিয়ে আসছি, ভবিষ্যতেও যদি কেউ মব করতে চায় তাহলে কঠোর হাতে দমন করা হবে,
শান্তিগঞ্জে থানায় এলাকায় ঘনঘন সংঘর্ষের বিষয়ে তিনি বলেন, শুধু পুলিশকে দোষ দিলে হবে না, এ কাজ শুধু পুলিশের না, জনসাধারণকে বেশি করে সচেতন করতে হবে, আগ্নেয়াস্ত্র নিয়ে তিনি বলেন এ অস্ত্র যাতে ব্যবহার করা না হয় সেদিন নজর রাখবে পুলিশ,
এ সময় উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজা উন-নবী জেলা প্রশাসক ডক্টর ইলিয়াস মিয়া পুলিশ সুপার তোফায়েল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পাল, শান্তিগঞ্জ থানার নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা, শান্তিগঞ্জ থানার ওসি আকরাম আলী প্রমুখ,
আপনার মতামত লিখুন :