খুলনা রুপসায় গুলি করে যুবককে হত্যা


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ২৬ মে, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

শেখ শহিদুল ইসলাম মিঠু ব্যূরো প্রধান খুলনাঃ



খুলনায় দুর্বৃত্তের গুলিতে মোঃ রনি ওরফে কালো রনি ( ৩৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে, রোববার দিবাগত রাত ১২ টার দিকে রুপসা উপজেলার মোছাব্বরপুর গ্রামে দুর্বৃত্তরা তাকে গুলি করে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়, 

নিহত যুবক ওই গ্রামের বাসিন্দা মোঃ আনোয়ার হাওলাদার এর ছেলে, 
নিহত যুবকের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে,এ ঘটনার পর ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে বলে জানা গেছে,

এলাকাবাসী সূত্রে জানা গেছে, রাত সাড়ে ১১,টার দিকে রনি ওরফে কালো রনি বাড়িতে ছিল, হঠাৎ তার মোবাইলে একটি ফোন আসলে সে বাড়ি থেকে বের হয়ে কিছু দূরে যাওয়া মাত্র কয়েকটি গুলি শব্দ শোনা যায়, স্থানীয়রা গুলির শব্দ পেয়ে বের হয়ে মাঠের ভেতরে তার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়, নিহত যুবক ওই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে জানা গেছে, 
রুপসা থানার অফিসার ইনচার্জ মোঃ মাহফুজুর রহমান বলেন, নিহত ওই যুবক খুলনার বি কোম্পানি গ্রেনেড বাবুর একান্ত সহযোগী ছিল, দুর্বৃত্তরা তার মাথা লক্ষ্য করে একটি গুলি ছোড়ে এবং গুলিটি মাথা ভেদ করে বের হয়ে যায়, ঘটনাস্থলে তার মৃত্যু হয়, 

এর আগে ২০১৭ সালে একই কায়দায় তার ছোট ভাইকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে, লাশের ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে, আইননানুগ ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে এ ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে তিনি জানান,


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ