কাহারোলে পরীক্ষার প্রস্তুতি সংক্রান্ত অনুপ্রেরণা সভা অনুষ্ঠিত


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ১২ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

কাহারোলে পরীক্ষার প্রস্তুতি সংক্রান্ত অনুপ্রেরণা সভা অনুষ্ঠিত
__________________________________


 দিনাজপুরের কাহারোলে পরীক্ষার প্রস্তুতি সংক্রান্ত অনুপ্রেরণা ও দিক নির্দেশনা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ মার্চ ২০২৬ রোজ বৃহস্পতিবার কাহারোল উপজেলা অডিটোরিয়াম হল রুমে বাংলাদেশ ওয়ার্ল্ড ভিশন কাহারোল এরিয়ার আয়োজনে, পরীক্ষার প্রস্তুতি সংক্রান্ত অনুপ্রেরণা ও দিক নির্দেশনা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।সভায় ওয়ার্ল্ড ভিশনে নিবন্ধিত ১৭০ জন এস এস সি ও এইচ এস সি প পরীক্ষার্থী অংশগ্রহণ করে। সভায় উপস্থিত থেকে পরীক্ষার্থীদের দিক নির্দেশনা মূলক উপদেশ প্রদান করেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ মোকলেদা খাতুন, উপজেলা একাডেমির সুপারভাইজার মোঃ আরবার হাসনাত , উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ আনিছুর রহমান। 

এ সময় আরও উপস্থিত ছিলেন কাহারোল উপজেলা ওয়ার্ল্ড ভিশন এরিয়া ম্যানেজার লাভলী লাকী বিশ্বাস, সিনিয়র প্রোগ্রাম অফিসার মার্টিন বিশ্বাস, প্রোগ্রাম অফিসার আলবিনশ সরেন ও প্রোগ্রাম অফিসার পলাশ ক্রুশ। সভা শেষে প্রত্যক পরীক্ষার্থীর হাতে ৫ টি কলম, ১ টি করে  জ্যামিতি বক্স তোলে দেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ মোকলেদা খাতুন। 

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ