কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযান লিফলেট বিতরণে জড়িত দুইজন গ্রেফতার
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ০৮ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযান লিফলেট বিতরণে জড়িত দুইজন গ্রেফতার
________________________
ময়মনসিংহের সদর উপজেলার ৪নং পরানগঞ্জ ইউনিয়নের পরানগঞ্জ বাজার এলাকায় হঠাৎ করে আওয়ামী লীগের কিছু নেতাকর্মী ঝটিকা মিছিল বের করে ও লিফলেট বিতরণ করে।
শনিবার (৮ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে কোতোয়ালী মডেল থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে লিফলেট বিতরণে জড়িত দুইজনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন —
১️⃣ মোঃ আব্দুর রহমান (৬০), পিতা ছবেদ আলি, গ্রাম চর শ্যামরামপুর
২️⃣ মোঃ চান মিয়া (৪০), পিতা মৃত জনাব আলি @ জৈনুদ্দিন, গ্রাম আব্দুল্লাহপুর
কোতোয়ালী মডেল থানার চৌকস এসআই ও পরানগঞ্জ এলাকার বিট অফিসার আব্দুর রহিম জানান,
> “রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং আইনশৃঙ্খলা বজায় রাখার স্বার্থে এ অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
📩 আপনার মতামত লিখুন: [comment@pratidinerkanthosor.com]
আপনার মতামত লিখুন :