৭ দফা দাবিতে নোয়াখালীর সুবর্ণচরে বাসদ (মার্কসবাদী)-এর দাবি সপ্তাহের পথসভা অনুষ্ঠিত
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ১৯ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
৭ দফা দাবিতে নোয়াখালীর সুবর্ণচরে বাসদ (মার্কসবাদী)-এর দাবি সপ্তাহের পথসভা অনুষ্ঠিত
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) ঘোষিত ১৬-২২ জুন ‘দাবি সপ্তাহ' কর্মসূচির অংশ হিসেবে আজ ১৯ জুন (শুক্রবার) বিকাল ৫.৩০ টায় নোয়াখালীর সুবর্ণচর উপজেলা মোড়ে পথসভা ও প্রচারপত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পথসভায় বক্তব্য রাখেন পার্টির জেলা সমন্বয়ক বিটুল তালুকদার। পথসভা শেষে পার্টির প্রচারপত্র বিলি ও জনসংযোগ করেন।
জ্বালানি তেল- বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহার, মার্কিন অসম ও অবৈধ বাণিজ্য চুক্তি বাতিল ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর গণতান্ত্রিক সংস্কারের দাবি, কৃষি ফসলের লাভজনক মূল্য নিশ্চিত করা সহ ৭ দফা দাবিতে এ কর্মসূচি পালিত হয়।
আপনার মতামত লিখুন :