ভোলাহাটে নয়া উপজেলা সহকারী কমিশনার (এসি ল্যান্ড) যোগদান! ভূমি অফিসকে দুর্নীতিমুক্ত করার ঘোষণা


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

ভোলাহাটে নয়া উপজেলা সহকারী কমিশনার (এসি ল্যান্ড) যোগদান! ভূমি অফিসকে দুর্নীতিমুক্ত করার ঘোষণা


চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় দীর্ঘদিন পর নতুন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেছেন মোঃ শামিম হোসেন। তিনি গত ১৬ অক্টোবর ২০২৫ তারিখে ভোলাহাট উপজেলা ভূমি অফিসে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

দায়িত্ব গ্রহণের পর তিনি ঘোষণা দেন— ভোলাহাট উপজেলা ভূমি অফিসকে দালালমুক্ত, স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত প্রশাসন হিসেবে গড়ে তোলা হবে।

জনগণের উদ্দেশ্যে এক বার্তায় তিনি বলেন,

> “এই অঞ্চলের মানুষের সেবা করা আমার জন্য একান্ত গর্ব ও দায়িত্বের বিষয়। ভূমি সংক্রান্ত যেকোনো আবেদন, নামজারি, খাজনা পরিশোধসহ সব সেবা যেনো নাগরিকরা নিজেরাই সম্পন্ন করেন। কোনো দালাল বা প্রতারকের মাধ্যমে নয়। কারণ দালালের মাধ্যমে আবেদন করলে অনেক সময় প্রতারণার শিকার হতে হয় এবং অপ্রয়োজনীয়ভাবে অধিক অর্থ ব্যয় করতে হয়।”

তিনি আরও বলেন,

> “ভূমি অফিস জনগণের সেবার জন্য। আমার অফিসের দরজা সর্বদা সবার জন্য খোলা থাকবে। সৎ, স্বচ্ছ ও নির্দ্বিধায় সেবা প্রদানই আমার মূল লক্ষ্য। আসুন, সবাই মিলে একটি দালালমুক্ত, স্বচ্ছ ও নাগরিকবান্ধব ভূমি প্রশাসন গড়ে তুলি। ভোলাহাটের মানুষের পাশে আছি, থাকব ইনশাআল্লাহ্।”



 
ছবির ক্যাপশন:
ভোলাহাটে নতুন সহকারী কমিশনার (ভূমি) যোগদান — দুর্নীতিমুক্ত করার ঘোষণা দিলেন উপজেলা ভূমি অফিসকে! নবাগত এসি ল্যান্ড মোঃ শামিম হোসেনের হাস্যোজ্জ্বল ছবি।

প্রতিবেদনেঃএম. এস. আই শরীফ, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ)


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ