কি মধু আছে ময়মনসিংহ সিভিল সার্জন অফিসে?


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ০১ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:


অভিযোগ: অনিয়ম-দুর্নীতির রেশে ফেরত আসছেন বিতর্কিত কর্মচারীরা

 
মানুষের মৌলিক অধিকারের অন্যতম হলো স্বাস্থ্যসেবা। কিন্তু সেই সেবাকে হাতিয়ার বানিয়ে ময়মনসিংহ সিভিল সার্জন অফিসে নীরবে চলছে বেপরোয়া অনিয়ম ও দুর্নীতির রাজত্ব।

সূত্র জানায়, নিজেদের ব্যক্তিগত স্বার্থসিদ্ধি ও বিলাসবহুল জীবনযাপনের জন্য কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারী অনিয়মকে নিয়মে পরিণত করেছেন বলেই জনমনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

অভিযোগ রয়েছে—অতীতে যাদের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির কারণে বদলির আদেশ হয়েছিল, তারাই আবার এই দপ্তরে ফিরে এসেছেন। বিশেষ করে শহরের বিভিন্ন ক্লিনিক থেকে মাসোহারা আদায়কারী হিসেবে পরিচিত অফিস পিয়ন রুমল, যার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, তাকেও নাকি পুনরায় ফিরিয়ে এনেছেন দায়িত্বপ্রাপ্ত সিভিল সার্জন ডা. ফয়সাল।

এখন জনমনে প্রশ্ন—

👉 কি এমন ‘মধু’ আছে ময়মনসিংহ সিভিল সার্জন অফিসে, যে সবাই বারবার এখানেই ফিরে আসে?
👉 সংবাদপত্রে যাদের নিয়ে একসময় সমালোচনার ঝড় উঠেছিল, তারাই আবার কীভাবে ফিরে আসছে একই দপ্তরে?
👉 অস্থায়ী দায়িত্বে থেকে মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়াই বদলির আদেশ দেয়ার ক্ষমতা রাখেন কি দায়িত্বপ্রাপ্ত সিভিল সার্জন?

এ যেন ‘সেবার চেয়ে বানিজ্যই বড়’—এমন এক বাস্তব চিত্র।
জনগণের প্রত্যাশা—দুর্নীতির এই দুষ্টচক্র ভেঙে স্বচ্ছ, জবাবদিহিমূলক স্বাস্থ্য প্রশাসন প্রতিষ্ঠায় মন্ত্রণালয় অবিলম্বে কার্যকর ব্যবস্থা নেবে।


প্রতিবেদনে : মোঃ সেলিম সাজ্জাদ


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ