তথ্য সংগ্রহকালে প্রতিদিনের কণ্ঠস্বর পত্রিকার সাংবাদিকের উপর হামলায় নারী শিক্ষার্থীসহ সাংবাদিক আহত
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ০১ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
নিজস্ব প্রতিবেদন
দৈনিক প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে বহিরাগত সন্ত্রাসীদের হামলা, নারী শিক্ষার্থী ও সাংবাদিক রা আহত।
ক্যাম্পাসে এক চাঞ্চল্যকর ঘটনার সৃষ্টি হয়। বহিরাগত সন্ত্রাসীদের আকস্মিক হামলায় বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থী সহ একাধিক সাংবাদিক আহত হন। আহতদের মধ্যে আছেন প্রিয় সাংবাদিক ফারুক ভাই সহ আরও কয়েকজন স্থানীয় সংবাদকর্মী। আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে গেছে আমার আইডি কার্ডটি সাংবাদিক সাদিয়া আপা ও সাংবাদিক বাপ্পি ভাই যেখানে তাদের জীবনের ঝুঁকি রয়েছে তবুও এগিয়ে আসেন সাংবাদিকদের বাঁচাতে যদি সাংবাদিক মহলে এই মিল থাকতো সবার সাথে একজন বিপদে পড়লে আরেকজন এগিয়ে আসে তাহলে কোন সাংবাদিক নির্যাতন বা হয়রানির শিকার হতো না সাদি আপা ও বাপি ভাই আমি আপনাদের প্রতি চির কৃতজ্ঞ সাহসী ভূমিকায় আহত বা নিহতর দুর্ঘটনার কবল থেকে বেঁচে যাই আমি ভার্সিটিতে প্রবেশ করা বহিরাগত সন্ত্রাসীরা তখন আমার চোখে ছিল হতাশার ছাপ বুকে ছিল উত্তাল সাগরের মত ঢেউ অন্যায়ের কাছে কখনোই সাংবাদিকরা হার মানবে না সেটা যুগে যুগে যেমন প্রমাণ হয়েছিল আজও তাই হবে ভয় দেখিয়ে সাংবাদিকদের ক্যামেরা বন্ধ করতে পারবেন না
জানা জানা যায় বাংলাদেশ কৃষি ভার্সিটির শিক্ষার্থীরা যখন তাদের তিন দফা দাবি জানাচ্ছিলেন ঠিক ঐ মুহূর্তে বহিরাগতরা হঠাৎ করে সাংবাদিক ও শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এতে আতঙ্কের সৃষ্টি হয় এবং সাংবাদিকরা লাঞ্ছিত ও গুরুতর আহত হন।
এ ঘটনার পর আহত সাংবাদিক ও শিক্ষার্থীরা জানান, সত্য ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তারা কখনোই দমে যাবেন না। বহিরাগত সন্ত্রাসীদের লাল চোখ দেখে সাংবাদিকরা ভয় পান না। তাদের মতে, অস্ত্রের শক্তি যতই প্রবল হোক না কেন, সাংবাদিকদের কলম আরও অনেক শক্তিশালী।
দৈনিক প্রতিদিনের কণ্ঠস্বর পরিবারের পক্ষ থেকে আহত সাংবাদিক ভাই-বোনদের জানানো হয়েছে রক্তিম শুভেচ্ছা ও সমবেদনা।
সাংবাদিকরা বলেন, বহিরাগত সন্ত্রাসীদের মনে রাখা উচিত—সারা বিশ্বকে কলমের শক্তিই শাসন করে অস্ত্রের নয়।
এ ঘটনার পর বিশ্ববিদ্যালয় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং সুষ্ঠু তদন্তের দাবি করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
লেখাটি ধাক্কা দিয়ে দূরে না নিয়ে একটু পরে যান
ও সাংবাদিকদের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে গণমানুষের অধিকার আদায় করার লক্ষে সহযোগিতার অংশীদার হয়ে যান
ভালো লাগলে এখানে ভিডিওটি দেওয়া আছে যখন আমার উপরে অ্যাটাক হয় তখন এখানে কিছু ভয়েস পাবেন।
আপনার মতামত লিখুন :