চণ্ডীপাশা ইউনিয়নবাসীর পাশে তরুণ সমাজসেবক সাব্বির ভূঁইয়া: চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ২২ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:


হুমায়ুন কবির | বিশেষ প্রতিনিধি | নান্দাইল।

পবিত্র ঈদুল আযহার ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে নান্দাইলের ৪ নং চণ্ডীপাশা ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তরুণ সমাজসেবক, বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক ছাত্রনেতা সাব্বির ভূঁইয়া। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নিজের প্রার্থিতার ঘোষণা দিয়ে তিনি ইউনিয়নের সর্বস্তরের মানুষের কাছে দোয়া ও সমর্থন চেয়েছেন।

​সাব্বির ভূঁইয়া বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল নান্দাইল উপজেলা শাখার প্রতিষ্ঠাকালীন সভাপতি মরহুম সিদ্দিকুর রহমান (রঙ্গু ভূঁইয়া) সাহেবের সুযোগ্য নাতি। পারিবারিক ঐতিহ্যের ধারক হিসেবে তিনি দীর্ঘ সময় ধরে স্থানীয় উন্নয়ন ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রেখেছেন।

​চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নিজের লক্ষ্যের কথা জানিয়ে সাব্বির ভূঁইয়া বলেন, "আমি চণ্ডীপাশার মানুষের ভালোবাসা ও দোয়ায় সিক্ত। এলাকার মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করাই আমার প্রধান লক্ষ্য। ইউনিয়নকে আধুনিক, স্বচ্ছ এবং জনবান্ধব করে গড়ে তুলতে আমি সর্বদা আপনাদের পাশে থাকতে চাই।"

​তিনি আরও বলেন, "একজন ছাত্রনেতা হিসেবে আমি মানুষের অধিকার আদায়ের লড়াইয়ে ছিলাম, আর এখন একজন ব্যবসায়ী হিসেবে সাধ্যমতো মানুষের পাশে দাঁড়াচ্ছি। চণ্ডীপাশা ইউনিয়নের সর্বস্তরের জনগণ এবং নতুন প্রজন্মের প্রতিনিধি হিসেবে আমার ওপর আস্থা রাখলে আমি ইউনিয়নের প্রতিটি নাগরিকের সুখে-দুঃখে পাশে থাকার প্রতিশ্রুতি দিচ্ছি।"

​সামাজিক যোগাযোগ মাধ্যমে সাব্বির ভূঁইয়ার এই প্রার্থিতার ঘোষণা ও ঈদ শুভেচ্ছা ব্যাপকভাবে সমাদৃত হচ্ছে। তরুণ এই নেতার পরিচ্ছন্ন ভাবমূর্তি ও নেতৃত্বের গুণে স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে। এলাকার উন্নয়নে তারুণ্যনির্ভর পরিবর্তনের স্বপ্ন দেখছেন অনেকেই।

​আগামী দিনে ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও সেবার মানোন্নয়নে তিনি এলাকাবাসীর মূল্যবান পরামর্শ ও সমর্থন প্রত্যাশা করেছেন।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ