৬ দফা দাবিতে প্রধান উপদেষ্টার কাছে খুলনা কুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

৬ দফা দাবিতে প্রধান উপদেষ্টার কাছে  খুলনা কুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি।

শেখ শহিদুল ইসলাম মিঠু ব্যূরো প্রধান খুলনাঃ


উপাচার্যকে অপসারণ ও ছাত্র রাজনীতি বন্ধসহ ৬ দফা দাবিতে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি জমা দিয়েছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীরা, রোববার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে প্রধান উপদেষ্টার একান্ত সচিব সাব্বির আহমেদের কাছে এই স্মারকলিপি জমা দেন তারা, 
এদিন বিকেল ৩টার পর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার বাসভবনে যমুনার উদ্দেশ্য রওনা হয়, পরে কাকরাইল মসজিদের গেটের কাছে পৌঁছালে তাদের আটকে দেয় আইনশৃঙ্খলা বাহিনী, একপর্যায়ে সেখানেই প্রধান উপদেষ্টার একান্ত সচিব সাব্বির আহমেদ তাদের কাছ থেকে স্মারকলিপি গ্রহণ করেন,
পরে শহীদ মিনারে সংবাদ সম্মেলন করেন কুয়েত শিক্ষার্থীরা,এ সময় তারা বলেন, শিক্ষার্থীদের দাবি সম্পর্কে সরকার পজেটিভ দাবি পূরণে সরকারের পক্ষ থেকে কিছুদিন সময় যাওয়া হয়েছে, এর প্রেক্ষিতে সরকারকে সময় দেওয়া হচ্ছে জানিয়ে শিক্ষার্থীরা আরো ও বলেন যদি দাবি না মানা হয়, তবে কুয়েটের ৫ হাজার শিক্ষার্থী কঠোর আন্দোলনে নামবে, 
এর আগে রোববার সকালে ভাড়া করা দুটি বাসে ক্যাম্পাস থেকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডঃ মোঃ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে ঢাকায় আসেন কুয়েতের ৮০ জন শিক্ষার্থীর একটি প্রতিনিধি দল, একপর্যায়ে দুপুর ২ টার পর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করেন তারা, ওই সময় শহীদ মিনারে ব্যাপক পুলিশ প্রটোকল ও আইন-শৃঙ্খলা বাহিনীর অবস্থান লক্ষ্য করা যায়, সেখানে অবস্থানকালে ঢাকায় অবস্থানরত কুয়েটের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের ও তাদের সঙ্গে যোগ দিতে দেখা যায়,


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ