নীলফামারীতে লিগ্যাল এইড দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

নীলফামারীতে লিগ্যাল এইড দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা 


আব্দুস সালাম, জেলা প্রতিনিধি নীলফামারীঃ 



নীলফামারী জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে সোমবার ২৮শে এপ্রিল সকাল ৯টার দিকে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে আনন্দ র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‍্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে, নীলফামারী জেলা ও দায়রা জজ প্রাঙ্গনে এসে মিলিত হয়। 

দিবসটির এবারের প্রতিপাদ্য হলো- ‘দ্বন্দ্বে কোনো আনন্দ নাই, আপস করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোনো চিন্তা নাই।

উক্ত অনুষ্ঠানে জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মো: আবুল মনসুর মিয়ার সভাপতিত্বে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন, জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান, নীলফামারীর নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনাল -২ এর বিচারক এবি, এম, গোলাম রসুল, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো: সাইফুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার মোহসিন, জেলা জজ আদালতের জি. পি এ্যাডভোকেট আবু মোহাম্মদ সোয়েম, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট আলফারুক আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আল মাসুদ চৌধুরী সহ অনেকে। এসময় সকল বিচারকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী সহ সকল আআইনজীবীগন উপস্থিত ছিলেন।

এ সময বক্তাগণ বলেন, বিরোধ হলে শুধু মামলা নয় লিগ্যাল এইড অফিসে আপোষও হয়, মামলা দায়েরের আগে আইনি পরামর্শ দেওয়ার পাশাপাশি আপোষযোগ্য বিরোধের ক্ষেত্রে আবেদনকারীর সম্মতিক্রমে প্রতিপক্ষকে ডেকে পক্ষদ্বয়ের বিরোধ আপোষ মীমাংসার উদ্দোগ গ্রহন করেন জেলা লিগ্যাল এইড কমিটি নীলফামারী।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ