হবিগন্জের এসপি মোহাদয় এ কে এম সাজেদুল সাহেবের নির্দেশ করেন গুজবে কান দেবেন না
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
হবিগন্জের এসপি মোহাদয় এ কে এম সাজেদুল সাহেবের নির্দেশ করেন গুজবে কান দেবেন না
___________________________________
হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানায় পূজা মন্ডপ বা মন্দিরে আগুন লাগার ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে হবিগঞ্জ জেলা পুলিশ দ্রুত সময়ের মধ্যে প্রাথমিক তদন্ত শুরু করে।
পূজা কমিটির সভাপতি শ্রী মাধব সরকার, সাধারণ সম্পাদক শ্রী দিপুল সরকার জানিয়েছেন পূজা মন্ডপ বা মন্দিরে অগ্নিকাণ্ডের কোন ঘটনা ঘটে নি। তবে মন্ডপ থেকে প্রায় ২০০ গজ দূরে দুর্ঘটনা বসত খড়ের ছোট স্তুপ এ আগুন লেগেছিল, যা সঙ্গে সঙ্গে নিয়ন্ত্রণে আনা হয়। আগুন লাগার ঘটনাটি পূজার সঙ্গে সম্পৃক্ত নয়।
এছাড়াও নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ নিজে সরজমিনে পরিদর্শন করেন এবং পূজা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে কথা বলে ঘটনাটি নিশ্চিত করেন।
রাসেল মাহমুদ
হবিগঞ্জ জেলা প্রতিনিধি
আপনার মতামত লিখুন :