মাধবপুরে সেনাবাহিনীর বিশেষ মাদকবিরোধী অভিযানে মাদকদ্রব্য সহ ২ জন আটক
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ২৯ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
রাসেল মাহমুদ
(হবিগঞ্জ) প্রতিনিধি
আজ ভোর ০৫.৩০ ঘটিকায় হবিগঞ্জ জেলার
মাধবপুরে আর্মি ক্যাম্প,টহল কমান্ডার এর নেতৃত্বে, মাধবপুর উপজেলার ৬ নং শাহজাহানপুর ইউনিয়নের নাজিরপুর পূর্ব পাড়া ব্রিজের উপরে বিশেষ অভিযানে ৯৮ বোতল ফেনসিডিল এবং ৪০ কেজি গাঁজা সহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
ধৃত ব্যক্তিদের বিবরণ:
ব্যক্তি–১:
নাম: মোঃ রমজান ফকির (২৬)
পিতার নাম: দুধ মিয়া
গ্রাম: জালুয়াবাদ
থানা: মাধবপুর
জেলা: হবিগঞ্জ
ব্যক্তি–২:
নাম: মোঃ সুজন মিয়া (২০)
পিতার নাম: মোঃ মধু মিয়া
গ্রাম: জালুয়াবাদ
থানা: মাধবপুর
জেলা: হবিগঞ্জ
জব্দকৃত মালের বিবরণ বিবরণ*
১। ফেনসিডিল ১০০ মিলি- ৯৮ টি
২। গাজা- ৪০ কেজি
৩। মোটরসাইকেল- ০১ টি (মডেল)
৪। মোবাইল - ০২ টি ( android)
সেনাবাহিনীর গৃহীত ব্যবস্থা:
অভিযানে আটক ব্যক্তিদের উদ্ধারকৃত ৯৮ বোতল ফেনসিডিল এবং ৪০ কেজি গাঁজাসহ মাধবপুর থানায় হস্তান্তর করা হয়।
আপনার মতামত লিখুন :