ভোলাহাটে যুবদলের ৪৭তমপ্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ২৮ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন: ছবিক্যাপশন: ভোলাহাটে উপজেলা যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও র‌্যালিতে উপস্থিত অতিথি ও বিএনপি অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।



বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা যুবদলের আয়োজনে মঙ্গলবার (২৮ অক্টোবর ২০২৫) বিকেল ৪টায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সহ-সম্পাদক, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব মো. আমিনুল ইসলাম আমিন।

বিশেষ অতিথি ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপির সাবেক সহ-সভাপতি অধ্যাপক মো. আনোয়ারুল ইসলাম আনোয়ার।


উপজেলা যুবদলের সাবেক সভাপতি মো. বেলাল উদ্দিনের সভাপতিত্বে ও আমিনুল ইসলাম আমিনের একান্ত সহকারী এবং উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কায়সার আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. মাহাতাব উদ্দিন, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেশমাতুল আরস রেখা, যুবদলের সাবেক সম্পাদক মো. মুনসুর আলী, জামবাড়ীয়া ইউপি চেয়ারম্যান ও সাবেক ইউনিয়ন বিএনপি সভাপতি মো. আফাজ উদ্দিন পানু মিঞা, ঠিকাদার ও সাবেক ইউনিয়ন বিএনপি সভাপতি মো. আলাউদ্দিন, এবং উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. আরাফাত হোসেন সানি।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি ও অতিথিবৃন্দের নেতৃত্বে এক বিশাল বর্ণাঢ্য র‌্যালি উপজেলার প্রাণকেন্দ্র সন্ন্যাসীতলা ও প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
অনুষ্ঠানে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী ও ধানের শীষের সমর্থকরা অংশগ্রহণ করেন।


এম.এস.আই শরীফ, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ