দুমকির পাংগাশিয়ায় স্কুল শিক্ষক কর্তৃক গৃহবধুর শ্লীলতাহানির অভিযোগ।


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ২০ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

দুমকি উপজেলা (পটুয়াখালী) প্রতিনিধিঃ



পটুয়াখালী জেলার  দুমকি উপজেলায়, সুদে লগ্নিকৃত টাকা আদায় করতে গিয়ে স্কুল শিক্ষক কর্তৃক জনৈক গৃহবধুকে শ্লীলতাহানির অভিযোগ ওঠেছে। উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের দক্ষিণ পাঙ্গাশিয়া গ্রামে এ ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় (১৭ মার্চ) রাত নয়টায় দুমকি থানায় ভুক্তভোগী নিজে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত সুদি কারবারি বশির উদ্দিন খোকন পাঙ্গাশিয়া ইউনিয়নের দক্ষিণ পাঙ্গাশিয়া গ্রামের ইসমাইল তালুকদারের ছেলে এবং পাশ্বর্বতী  গাবুয়া জনতা মাধ্যমিক বিদ্যালয়ের সহঃপ্রধান শিক্ষক।

ভিকটিমের অভিযোগ সুএে জানাগেছে, গত শনিবার (১৫ মার্চ) দুপুরে পাঙ্গাশিয়া ইউনিয়নের দক্ষিণ পাঙ্গাশিয়া গ্রামে ভুক্তভোগীর বাসায় সুদে লগ্নিকৃত পাওনা টাকা চাইতে যান শিক্ষক বশির উদ্দিন খোকন। স্বামী আল আমীন বাড়িতে নাই বলে জানান গৃহবধ, এবং তার স্বামী বাসায় আসলে টাকার ব্যাপারে তাকে জানাবেন বলে জানিয়ে দেন। এদিকে স্বামী বাসায় নাই জেনে গৃহবধুর কাছে প্রথমে পানি চান এবং পানি খাওয়া হলে গৃহবধুর হাত ধরে টানাটানি শুরু করেন শিক্ষক বশির উদ্দিন খোকন। পরে গৃহবধুর ডাকচিৎকারে স্থানীয় লোকজন আসে। এসময় বাসার সামনের দরজা খুলে তাৎক্ষণিক পালিয়ে যান বশির উদ্দিন খোকন। পরে সেদিনই শিক্ষক বশির উদ্দিন খোকনের বউ নেহারকে পুরো বিষয়টি জানান শ্লীলতাহানির শিকার গৃহবধুর স্বামী। আর তাতেই উল্টো হুমকি দেন নেহার। এছাড়া সোমবার দুপুরে   ভুক্তভোগী গৃহবধু জানান, তাকে ও তার স্বামীকে আপাতত কয়েকদিনের জন্য এলাকা ছেড়ে ঢাকা যেতে বলেন শিক্ষক বশির উদ্দিন খোকন। আর যাওয়ার জন্য তাদের পাচ হাজার টাকাও দিতে চান তিনি।

ভুক্তভোগী গৃহবধুর স্বামী জানান, শিক্ষক বশির উদ্দিন খোকনের থেকে ৩০ হাজার টাকা সুদে নিয়েছি এবং মাসে তার সুদও দিচ্ছি। কিন্তু তাই বলে আমার স্ত্রীর সাথে খারাপ কিছু করতে চাইবে। আমি এর কঠিন বিচার চাই। অভিযোগের বিষয়ে শিক্ষক বশির উদ্দিন খোকন বলেন, আমি তাদের বাসায় গিয়েছি শুধু পাওনা টাকা চাইতে। কিন্তু তাছাড়া আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সম্পুর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

দুমকি থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ জাকির হোসেন জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ