নীলফামারীতে ৫৬ বিজিবি অপরাধ দমন,গরু চোলাচালান ও চামড়া পাচার রোধে সংবাদ সম্মেলন


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ০৬ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

আব্দুস সালাম, নীলফামারীঃ 



নীলফামারীতে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে ব্যাটালিয়ন  (৫৬ বিজিবি ) সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ৫৬ বিজিবি অফিস হলরুমে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) এর অধিনায়ক লেপটেন্যান্ট কর্ণেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা বলেন, আসছে ঈদুল আযহা উপলক্ষে সীমান্ত অপরাধ দমন, গরু চোরাচালান এবং চামড়া পাচার রোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। দেশীয় খামারী যেন ক্ষতিগ্রস্ত না হয়, পার্শ্ববর্তী দেশ থেকে অবৈধভাবে গরু দেশে ঢুকতে না পারে এজন্য ৫৬ বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। কুরবানীর চামড়া সীমান্ত দিয়ে পাচার না হয় সেজন্যেও সর্তকতা অবলম্বন করছে ৫৬ বিজিবি। দেশের জনগণ যাতে নির্বিঘ্নে ঈদ উদযাপন করতে পারে দেশের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ঈদের জামায়াতের নিরাপত্তা রক্ষায় ৫৬ বিজিবি সদা সচেষ্ট থাকবে।

 তিনি আরো বলেন সম্প্রতিকালে সীমান্ত দিয়ে পুশ-ইন প্রতিরোধে রংপুর রিজিয়ন,ঠাকুরগাঁও সেক্টর ৫৬ বিজিবি সীমান্তে কঠোর নজর দারী ও টহল তৎপরতা বৃদ্ধি করা হয়েছে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ