বাউল শিল্পীদের সাথে সময় কাটিয়ে প্রশংসায় ভাসিয়েছেন জেলা প্রশাসক মফিদুল আলম
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
শেখ মোঃ দীন ইসলাম
ব্যুরো চীফ ময়মনসিংহ
আজ শনিবার (১২ এপ্রিল ২০২৫) বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে ময়মনসিংহ জেলা শিল্পকলা কর্তৃক আয়োজিত সাধুমেলা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানটি জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুফিদুল আলম সভাপতিত্ব করেন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মুফিদুল আলম বলেন "গর্বে আমার বুকটা ভরে যায়, যখন দেখি আমাদের ময়মনসিংহ শিল্প-সাহিত্য-কৃষ্টিতে কত সমৃদ্ধ। আমাদের ময়মনসিংহের রয়েছে জানা-অজানা কত ঐতিহ্য। আজকের এই সাধুমেলায় বাউল গানের আসরে যত শিল্পী এসেছেন, সবাই এই বৃহত্তর ময়মনসিংহের। তারা দেশ-বিদেশে আমাদের ঐতিহ্য ধরে রেখে সুনাম অর্জন করেছেন। আজকে তাদের মাঝে আসতে পেরে আমি সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি"।
বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপনে ময়মনসিংহ জেলা শিল্পকলা কর্তৃক আয়োজিত সাধুমেলা অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে আজ প্রশংসায় ভাসিয়েছেন বাউল শিল্পীদের।
আপনার মতামত লিখুন :