দুর্নীতিবাজরা এবার না থাকায় বড় গরু বিক্রি কম স্বরাষ্ট্র উপদেষ্টা
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ০৬ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
শেখ শহিদুল ইসলাম মিঠু
ব্যূরো প্রধান খুলনাঃ
দুর্নীতিবাজরা এবার না থাকায় বড় গরু কম বিক্রি হচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব,) জাহাঙ্গীর আলম চৌধুরী, বৃহস্পতিবার (৫ জুন) সকালে গাবতলী গরুর হাট পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন,
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আগে দুর্নীতির টাকা ছিল, এখন সেই দুর্নীতিবাজরা নেই, দুর্নীতির টাকা ও নেই, তাই বড় গরু ক্রেতা কম,
তিনি বলেন, কোরবানির পশুর হাটে উইন উইন পরিস্থিতি দরকার, ক্রেতা বিক্রেতা সবাই যাতে খুশি থাকে, তবে আমার কাছে মনে হয়েছে এখন পর্যন্ত বিক্রেতার চেয়ে ক্রেতারা বেশি খুশি,
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, কোরবানির পশুর গাড়ির কারণে চন্দ্রা এলাকায় যানজট একটু বেশি, তবে পুলিশ এ বিষয়ে তৎপর রয়েছে,, আই জি পি নিজেই এসব তদারকি করছেন,
সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, সবার সহযোগিতা থাকলে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকবে পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কাজ করছে
আপনার মতামত লিখুন :