ঝিকরগাছায় উপজেলা ও যশোর জেলা জামায়াতের পক্ষ থেকে মানবিক সহায়তা প্রদান


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ২৪ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

ইনকিয়াদ আহম্মেদ রাফিন 
ঝিকরগাছা উপজেলা প্রতিনিধিঃ



ঝিকরগাছায় উপজেলা ও যশোর জেলা জামায়াতের পক্ষ থেকে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।  মঙ্গলবার (২৪ জুন) সকাল ১০ টায় উপজেলার মাগুরা ইউনিয়নের বহিরামপুর গ্রামের জহুরুল ইসলামের ছেলে আবুসামা কে কিডনি জনিত সমস্যার কারণে তার নিজ বাড়িতে উপস্থিত হয়ে মানবিক সহায়তা প্রদান করেছেন জেলা জামায়াত নেতা ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক মো: জয়নাল আবেদীন।

 এ সময় জামায়াত নেতা বলেন, আমরা বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করি  সাধ্যমত মানবিক সহায়তা প্রদান করার জন্য। যারই ধারাবাহিকতায় জহুরুলের ছেলে আবুসামাকে আজকে মানবিক সহায়তা প্রদান করেছি। মানবিক সহায়তার ফলে একটি মানুষ মানবিক দিক থেকে ভালো থাকতে পারে, আর আমরা মূলত আল্লাহর সন্তুষ্টির জন্য মানবিক সহায়তা দিয়ে থাকি। এ ভাবেই আমরা সাংগঠনিক ভাবে সব সময় জামায়াতে ইসলামী সকল অসহায় মানুষের মাঝে থাকি  ইনশাআল্লাহ।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ