খুলনার আলোচিত মহিলা লিগের নেত্রী নাসরিন পারভেজ তন্দ্রা ঢাকা আটক
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ২৭ মে, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
শেখ শহিদুল ইসলাম মিঠু
ব্যূরো প্রধান খুলনাঃ
খুলনার আলোচিত সমালোচিত মহিলা আওয়ামীলীগ নেত্রী নাসরিন ইসলাম তন্দ্রা ওরফে নাসরিন পারভেজ তন্দ্রা পুলিশের হাতে আটক হয়েছে, সোমবার ( ২৬ মে) কেএমপি গোয়েন্দা পুলিশের তথ্যের ভিত্তিতে ঢাকা বিমানবন্দর থানা পুলিশ তাকে আটক করেছেন, তাকে খুলনায় আনা হচ্ছে বলে জানা গেছে,
খুলনা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা সূত্রে জানা গেছে, তন্দ্রা মালয়েশিয়া থেকে বিমান যোগে ঢাকায় অবতরণ করেছিলেন, আগামী ২৮ মে চট্টগ্রাম থেকে তন্দ্রার ইটালিয়ান ভিসা সংগ্রহ করা কথা ছিল, গোপন সংবাদের ভিত্তিতে কেএমপির গোয়েন্দা পুলিশ বিষয়টি ঢাকার বিমানবন্দর থানা কে অবগত করলে পুলিশ তাকে আটক করে,
মহানগর গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর তৈমুর ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, খুলনা থানার তার বিরুদ্ধে লুটপাট অগ্নিসংযোগ এবং ভাঙচুরের মামলা রয়েছে, মামলার তদন্ত কর্মকর্তা তাকে খুলনায় আনার জন্য ইতিমধ্য টাকার উদ্দেশ্য রওনা হয়েছে, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ আছে বলে পুলিশের এ কর্মকর্তা জানান,
আপনার মতামত লিখুন :