1
2
| প্রকাশের তারিখঃ ১৮ মে, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ইউ.এ.ই (UAE) রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
হুমায়ুন কবির | বিশেষ প্রতিনিধি |
বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের (UAE) রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আলহমুদি আজ মঙ্গলবার দুপুরে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, পিএসসি, জি-এর সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়।
দুই সদস্যের প্রতিনিধি দলের এই সফরে দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক, বিশেষ করে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।
বৈঠকের মূল বিষয়সমূহ:-
প্রতিরক্ষা সহযোগিতা: বাংলাদেশ ও ইউএই-এর মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সম্পর্ককে আরও সুদৃঢ়, গভীর ও বহুমাত্রিক করার ওপর গুরুত্বারোপ করা হয়।
১/ সক্ষমতা বৃদ্ধি:- দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে পেশাগত দক্ষতা বৃদ্ধি, উন্নত প্রশিক্ষণ এবং পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের বিষয়ে মতবিনিময় হয়।
২/ নিরাপত্তা ও স্থিতিশীলতা:- আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটে শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় গঠনমূলক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।
বৈঠক শেষে উভয় পক্ষই আশা প্রকাশ করেন যে, পারস্পরিক আস্থা ও অভিন্ন স্বার্থের ওপর ভিত্তি করে গড়ে ওঠা এই সম্পর্ক ভবিষ্যতে দুই দেশের কৌশলগত সহযোগিতাকে আরও সুসংহত ও কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর