নোয়াখালীর বেগমগঞ্জে ডিসি এসপির উপস্থিতিতে ১৭২জন A+ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়েছে
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ১৬ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
সাইফুল ইসলাম
নোয়াখালী জেলা প্রতিনিধি
নোয়াখালীর বেগমগঞ্জে ডিসি এসপির উপস্থিতিতে এসএসসি ও দাখিল পরীক্ষার্থী-২৫ এ ১৭২জন A+ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার দুপুরে বেগমগঞ্জ উপজেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে,
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সচিব (অবসরপ্রাপ্ত) কামরুজ্জামান চৌধুরী,
তিনি বলেন মেধাবীদের সংবর্ধনা দেওয়া মানেই তাদেরকে উৎসাহিত করা। আগামী দিনে দেশকে এগিয়ে নিতে গেলে এইসব মেধাবীদেরকে দেশের হাল ধরার জন্য প্রস্তুত করতে হবে।
তিনি ভালো রেজাল্ট করার জন্য শিক্ষার্থীদের অভিভাবকদেরকে ধন্যবাদ জানিয়ে বলেন আপনাদের পরিচর্যার কারণে তাদের শিক্ষা জীবনের প্রথম ধাপে সফলতা এসেছে। এই ভাবেই আগামীদিনের জন্য সকল ধাপে এগিয়ে নিতে আপনাদের নার্সিং ও সহয়তা প্রয়োজন তাদের।
নোয়াখালী জেলা প্রশাসক খন্দকার ইশতিয়াক আহমেদ আহমেদের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
নোয়াখালী জেলা পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ আল ফারুক।
বেগমগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জহিরুল ইসলাম এর সঞ্চালনায়
আরোও উপস্থিত ছিলেন,
বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান।
চৌমুহনী সরকারি সালেহ আহমেদ কলেজ এর অধ্যক্ষ আবু সিনা মোঃ তারেক
জামায়াতে ইসলামী নোয়াখালী জেলা সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিন।
সামিনা গ্রুপের চেয়ারম্যান এস এম সাহাব উদ্দিন।
জালাল উদ্দিন ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি মনজুরুল আজিজ সুমন।
দারুল ইসলাম মডেল একাডেমির সভাপতি নাসিমুল গনি চৌধুরী মহল।
চৌমুহনী মদন মোহন উচ্চ বিদ্যালয়ের সভাপতি জহির উদ্দিন হারুন ।
বিভিন্ন স্কুলের প্রধান সহ অভিভাবক, শিক্ষার্থী এছাড়াও উপস্থিত ছিলেন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
আপনার মতামত লিখুন :