ঝিকরগাছায় জামায়াতে ইসলামীর অগ্রসর কর্মীদের নিয়ে শিক্ষা শিবির অনুষ্ঠিত
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ২৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
ইনকিয়াদ আহম্মেদ রাফিন
ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি :
যশোরের ঝিকরগাছায় উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে অগ্রসর কর্মীদের নিয়ে শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। ২৭ জুন (শনিবার) দিনব্যাপী লাউজানী আল - হেলাল কমপ্লেক্সে এ অগ্রসর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়।
ঝিকরগাছা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুল আলিমের সভাপতিত্বে অগ্রসর কর্মী শিক্ষা শিবিরে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা জামায়াতে ইসলামীর শুরা ও কর্মপরিষদ সদস্য ও চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক জয়নাল আবেদীন।
ঝিকরগাছা উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মুহাম্মদ নজরুল ইসলাম খাঁন এর সঞ্চালনায় অগ্রসর কর্মী শিক্ষা শিবিরে বিশেষ অতিথি ছিলেন ঝিকরগাছা উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সহকারী অধ্যাপক হারুন অর রশিদ।
এ সময় অগ্রসর কর্মী শিক্ষা শিবিরে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাস্টার আব্দুর রকিম, কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট মো: আবিদুর রহমান, মাওলানা ফখরুল ইসলাম, রেজাউল ইসলাম, মুফতি আবু জাফর, শ্রমিক কল্যাণ ফেডারেশন সেক্রেটারি সবুজ হোসেন সহ উপজেলা থেকে হাজারো অগ্রসর কর্মীগণ।
অনুষ্ঠিত অগ্রসর কর্মী শিক্ষা শিবিরে প্রধান অতিথি অধ্যাপক জয়নাল আবেদীন সংগঠন শৃঙ্খলা ও আনুগত্যের উপরে বিস্তারিত আলোচনা করেন বলে শিক্ষা শিবিরের সূচি অনুযায়ী জানা গেছে।
এ ছাড়া অনুষ্ঠিত অগ্রসর কর্মী শিক্ষা শিবিরে দারসুল কুরআন, সংগঠন ও আনুগত্যের উপর ২ টি আয়াত ও ১ টি হাদিস, ইসলামী আন্দোলনের সাফল্যের শর্তাবলি, ইউনিট,দাওয়াতি ইউনিট ও পারিবারিক ইউনিট গঠন এর উপরে বক্তারা গুরত্বসহকারে তাগিদ দিয়ে এসব বিষয়ের উপরে আলোচনায় অংশ গ্রহণ করেছেন।
আপনার মতামত লিখুন :