হাকিকুল ইসলাম খোকনঃ
“স্মরণে ৭১, হৃদয়ে বাংলাদেশ” টেলিগ্রাম গ্রুপের উদ্যোগে আগামী শনিবার (৭ নভেম্বর ২০২৬) একটি বিশেষ ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। বাংলাদেশ সময় রাত ১০টা এবং নিউইয়র্ক সময় সকাল ১১টায় এ গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হবে।
উক্ত ভার্চুয়ালি সভার মূল বিষয়বস্তু হিসেবে মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস, বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন এবং আগামী ডিসেম্বরে তাঁর বাংলাদেশে ফেরা সংক্রান্ত বিভিন্ন বিষয় আলোচনা করা হবে।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ওবায়দুল কাদের।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন চট্টগ্রাম বিভাগীয় ও অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এদের মধ্যে রয়েছেন:
এছাড়া দেশ-বিদেশের বিভিন্ন গুণীজন ও গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।
ভার্চুয়াল সভাটিতে সভাপতিত্ব করবেন সংগঠনের আহ্বায়ক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সহ-সভাপতি ও বিশিষ্ট কলামিস্ট মানিক লাল ঘোষ। এটি পরিচালনা করবেন সংগঠনের সদস্য সচিব, নাট্যকার ও কবি শফিক বাবু।
সংগঠনের আহ্বায়ক মানিক লাল ঘোষ ও সদস্য সচিব শফিক বাবু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাসী কবি, সাংবাদিক, সাহিত্যিক, কলামিস্ট, মানবাধিকারকর্মী এবং সাংস্কৃতিক ব্যক্তিত্বদের উক্ত সভায় যোগদানের জন্য বিশেষভাবে আমন্ত্রণ জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :