1
2
| প্রকাশের তারিখঃ ৩১ মে, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
মান্দার মৈনমে আলোচনা সভা, দোয়া ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
মাহবুবুজ্জামান সেতু
নওগাঁ প্রতিনিধিঃ
মহান স্বাধীনতার ঘোষক, বহু দলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশর স্থপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৪ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার মৈনম মাধ্যমিক বালিকা উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা, দোয়া ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।
এসময় ৬নং মৈনম ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক নাসির উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেনের সঞ্চালনায় এবং সভাপতি সাহারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মান্দা উপজেলা বিএনপি’র আহবায়ক ও গনেশপুর ইউ’পি চেয়ারম্যান শফিকুল ইসলাম বাবুল চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য শামশুল ইসলাম বাদল এবং উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক জুয়েল রানা প্রমূখ । এসময় গণেশপুর ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মকছেদ আলী এবং মৈনম ইউনিয়ন কৃষকদলের সভাপতি মাসুদ রানাসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর