হলুদ ফুলের আভায় ভরে গেছে উপকূলীয় লবণাক্ত প্রত্যন্ত পল্লী।


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ১৩ জানুয়ারী, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

এম মনিরুল ইসলাম,স্টাফ রিপোর্টার সাতক্ষীরা:

খুলনা বিভাগ তথা সাতক্ষীরা জেলা মিঠা পানির এলাকাগুলোতে সময়োপযোগী, সরিষা ফুলের চাষ মনে দোলা দেয়।অন্যতম উপজেলা শ্যামনগরের বিস্তৃত অংশ সুন্দরবন সংলগ্ন নদীমাতৃক লবণাক্ত হওয়ায়,সময় উপযোগী সবজি সহ বিভিন্ন চাষ থমকে আছে।কিছু এলাকায় লবণাক্ততার রেস কাটিয়ে সরিষা ফুলের চাষ সফল হয়েছে।
বুড়িগোয়ালিনী union পরিষদ সংলগ্ন সনাতন ধর্মাবলম্বী, অনেকেই সরিষা ফুলের চাষ করে সফল হয়েছেন। উদয় হওয়া সূর্য এখানেই যেন অন্তগামী হয়েছে।সরিষা ফুলের চাষাবাদে সুবিধাভোগীরা এ প্রতিনিধিকে জানান,এক নম্বর সরিষার তেল সহ অন্যান্য অবশিষ্ট অংশ বিভিন্ন কাজে লেগে থাকে। বাজারের পণ্য অধিকাংশই ভেজাল ও আকাশছোঁয়া মূল্যসব মিলিয়ে সরিষা চাষে আমরা চরমভাবে উপকৃত হই।ব্যবসায়ী সফলতা, অন্যদিকে হৃদয় ছুঁয়ে যাওয়া হলুদের অদ্ভুত আভার সংমিশ্রণ। সরিষা ফুল অনেকটা জীবন্ত প্রাণবন্ত হয়ে,আমাদের প্রতিবেদকের ক্যামেরায় উঠে এসেছে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ