নীলফামারীতে বর্ণাঢ্য আয়োজনে ইসলামী ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
আব্দুস সালাম, নীলফামারীঃ
নীলফামারীতে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। বৃহস্পতিবার (৬ই ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩.৩০টায়
র্যালিটি শহর সভাপতি শফিকুল ইসলামের নেতৃত্বে শিবিরের নিজস্ব কার্যালয় আল-হেলাল অফিস থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নীলফামারী সদরের চৌরঙ্গী মোড়ে গিয়ে শেষ হয়।
এতে ইসলামী ছাত্রশিবিরের নীলফামারী শহর শাখার সভাপতি মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ওবায়দুল্লাহ সালাফি, সাবেক নীলফামারী জেলা সভাপতি ও বর্তমান জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা মোঃ আন্তাজুল ইসলাম। আরও বক্তব্য রাখেন নীলফামারী জেলা জামায়াতের নায়েবে আমীর শিক্ষাবিদ ড. খায়রুল আনাম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মোঃ রায়হান আহম্মেদ, আবু বক্কর সিদ্দিক, রঞ্জু ইসলাম, ছাত্রশিবিরের বগুড়া শহর শাখার সাবেক সভাপতি আব্দুল কাদিম ও সাবেক জেলা সভাপতি মোঃ তৌহিদুর রহমান সহ অনেকে।
নেতারা তাদের বক্তব্যে সংগঠনের ইতিহাস, লক্ষ্য-উদ্দেশ্য এবং শিক্ষার্থীদের নৈতিক ও মানসিক উন্নয়নে ছাত্রশিবিরের ভূমিকা তুলে ধরেন। কর্মসূচীতে জেলার বিভিন্ন উপজেলার বর্তমান ও সাবেক প্রায় ৫ হাজার (প্রায়) নেতাকর্মী অংশগ্রহণ করেন।
বক্তারা আরও বলেন, ‘ইসলামী ছাত্রশিবির একটি আদর্শের নাম। বিগত ফ্যাসিস্ট সরকার দীর্ঘ ১৬ বছর এই সংগঠনের কোন কার্যক্রম পরিচালিত করতে দেয়নি। কিন্তু ছাত্রশিবির দমে যায়নি। ছাত্রশিবির আল্লাহকে ভয় করে পথ চলে। পৃথিবীর কোনো শক্তি এই সংগঠনকে দমাতে পারবে না।
পরিশেষে শহর সভাপতির সংক্ষিপ্ত বক্তব্য শেষে কর্মসুচির সমাপ্তি ঘোষনা করা হয়।
আপনার মতামত লিখুন :