জামালপুরের মেলান্দহে দয়াময়ী মোড় এলাকায় অবৈধ কার্যক্রম চলছে।
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
রিপোর্টার মোঃ সেলিম সাজ্জাদঃ
উপজেলার দয়াময়ী মোড় এলাকায় একটি পতিতালয়ে অভিযান চালিয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতা মোখলেছুর রহমান মাস্টারকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি মাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে দয়াময়ী মোড় এলাকায় অবৈধ কার্যক্রম চলছে। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে মোখলেছুর রহমান মাস্টারকে আটক করে।
এছাড়া, জামালপুরের মেলান্দহ উপজেলার মাহমুদপুর ইউনিয়নে আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, তারা ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সরকারের বিরুদ্ধে অপকর্মে লিপ্ত হয়েছেন। এমন অভিযোগ উঠেছে যে, গত ৫ আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতনের পর দলটির কিছু নেতা-কর্মী গা-ঢাকা দেন। কিন্তু কথিত কর্মসূচির মাধ্যমে তারা আবার ষড়যন্ত্রের জাল বিস্তার শুরু করেছেন। মাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মোখলেছুর রহমান মাস্টার এবং ওয়ার্ড যুবলীগের সভাপতি জিল্লুর রহমানের নেতৃত্বে এসব কর্মকাণ্ড চলছে বলে অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :