হবিগঞ্জের মাধবপুরে আ.লীগ নেতা মিজানুর গ্রেপ্তার।
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর ডেক্স:
হবিগঞ্জের মাধবপুরে মিজানুর রহমান নামে এক আওয়ামীলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুরে গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নাশকতা করার অভিযোগে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
থানা সূত্র জানায়, মাধবপুর থানার এসআই শাহনুর ও তাঁর ফোর্স অভিযান চালিয়ে মীরনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। বর্তমানে তিনি মাধবপুর থানা পুলিশের হেফাজতে আছেন।
প্রসঙ্গত, মিজানুর রহমান উপজেলার আন্দিউড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে আছেন। এছাড়া ও মাধবপুর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক প্রতিদিনের বাণী পত্রিকার মাধবপুর উপজেলা প্রতিনিধি হিসেবেও কর্মরত আছেন।
মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, ছাত্র আন্দোলনে নাশকতার অভিযোগের মামলায় দুপুরে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। এখন আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
আপনার মতামত লিখুন :