1
2
| প্রকাশের তারিখঃ ০৬ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
ঢাকা সাভার কলেজ ছাত্রদলের ‘ মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালিত।
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
রাজ রোস্তম আলী স্টাফ রিপোর্টার:
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও তাদের দোসরদের বিচারের দাবিতে সাভার সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে কেন্দ্র ঘোষিত কর্মসূচি ‘ মার্চ ফর জাস্টিস’ পালন করেছে।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে সাভার সরকারি কলেজের অধ্যক্ষ বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়। এর আগে ছাত্রদলের নেতাকর্মীরা সাভার থানা রোড থেকে একটি মিছিল নিয়ে কলেজ চত্বরে এসে সমবেত হন।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোঃ তমিজ উদ্দিন, সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল, যুগ্ম সাধারণ সম্পাদক সুজন শিকদার, সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল হক সৌরভ, সাভার কলেজ ছাত্রদল নেতা আহমেদ ফয়সাল, রায়হান মাহবুবসহ আরও অনেকে।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর