1
2
| প্রকাশের তারিখঃ ০৪ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
কবিতা- জীবন স্রোতের বন্দনা
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
জীবন স্রোতের বন্দনা
মোঃ সফিউল্লাহ
%%%%%%%%%%%%%%%%%%%%%
আমি পথ চলিতেছি নিঝুম আঁধারে
মগ্ন হেরিয়া কাঁদিছে হিয়া
মম জীবন মন্দিরে,
এত শূন্যতায় পথ হাটিতেছি কভু পাইনি
কোনো ঠাই
তব জীবনের স্বস্ত্যয়ন শিবিরে।
এই মন যেথায় যাইতে চাহে নিখিল ধরণীর তরে--
পুলকিত মনে যাইতে দিও ;
যেওনা কভু কাহারো অজান্তে মনের অথই গভীরে,
জীবনের মহা স্রোতে নিজেকে
ভাসিয়ে তরী
জীবন সায়াহ্নে আমি একলা ঘুরি।
ছোট নদীর স্রোতে ভাসিয়ে ভেলা
দেখেছি কত আনন্দের মেলা!
নাচের রুমঝুম বাজনার ছন্দ পায়ের নুপুরে!
তবুও বেঁচে আছি
জয়ের মালা পড়িবো বলে ---
একমুঠো রজনীগন্ধা তোমায় দেবো বিলিয়ে,
রাত্রি পোহাইলে আসিবে নির্মল সুন্দর
শুভ সকাল
বাহিরে বহিবে স্নিগ্ধ হাওয়া ---
বাতাসে ঝরে পড়া ফুলগুলো নেব কুড়িয়ে।
মোর নিপীড়িত জীবনে যত আছে জ্বালা-যন্ত্রণা
সংগোপনে ঝরিয়াছে আঁখি ভরা জল
নীরবে সহিবো---
গাহিবো জীবন স্রোতের বন্দনা
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর