1
2
| প্রকাশের তারিখঃ ২৩ জানুয়ারী, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
ধাওয়া করে ট্রাক সহ ডাকাত দলের দুই সদস্য আটক।
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
শেখ শহিদুল ইসলাম মিঠু ব্যূরো প্রধান খুলনা।
খুলনায় প্রায় ১২ কিলোমিটার ধাওয়া করে ট্রাকসহ ডাকাত দলের দুই সদস্যকে আটক করেছে পুলিশ, বুধবার (২২ জানুয়ারি) রাত পৌনে ১০ টার দিকে এ ঘটনা ঘটে, তাদের কাজ থেকে চাপাতি সহ দেশীয় বিভিন্ন ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে, আটককৃতরা হলেন, বাগেরহাটের রামপাল উপজেলার ফয়লা এলাকার বরকত আলীর ছেলে ইয়াদ আলী (৩২) এবং বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার ঢুলিগাতি এলাকার মৃত এস কেন শেখের ছেলে মিজান শেখ ওরফে সুমন ( ৩৫) পুলিশ জানায়, বুধবার রাতে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন ময়ূর ব্রিজের পূর্ব পাশে ডাকাতির প্রস্তুতি কালে স্থানীয় জনতার সহায়তায় পুলিশ ট্রাকটিকে চ্যালেঞ্জ করলে সেটি দ্রুত পালিয়ে যেতে চায়, এ সময় ট্রাক থেকে লাফিয়ে পড়লে রিয়াদ আলী নামের একজনকে আটক করে পুলিশ, পরে পুলিশ ট্রাকটির পিছু নিলে সেটি জয় বাংলা মোড় জিরো পয়েন্ট থেকে রূপসা সেতু পার হয়ে খুদির বটতলাআয় পৌঁছালে পুলিশ সেখান থেকে ট্রাকটিকে উদ্ধার করে, এ সময় ডাকাত দলের আরো এক সদস্য মিজান শেখ ওরফে সুমনকে আটক করে, বর্তমানে ট্রাকটি সোনাডাঙ্গা মডেল থানায় জব্দ রয়েছে, সোনাডাঙ্গা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি একটি ট্রাকযোগে ডাকাতির প্রস্তুতি নেওয়া হচ্ছে, পুলিশের একটি টিম ময়ূর ব্রিজ এলাকায় অবস্থান নিয়ে একটি ট্রাকের প্রতিরোধের চেষ্টা করে, তবে রাত্রি না থামিয়ে দ্রুত চালিয়ে যায়, ট্রাকটি জয় বাংলার মোড় হয়ে ব্রিজের টোল প্লাজা ভেঙ্গে যাচ্ছিল, পরে রুপসা খুদির বটতলা এলাকায় ট্রাকটিকে আটকানো হয়, এ সময় আরো একজনকে আটক করা হয়, এ সময় আরো ও একজনকে আটক করা হয়, তাদের কাছ থেকে চাপাতি লোহার রড সহ ডাকাতির জন্য ব্যবহার করা হয় এমন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে,
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর