1
2
| প্রকাশের তারিখঃ ০৬ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকীতে ঝিকরগাছায় বিএনপির দোয়া মাহফিল
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
ইনকিয়াদ আহম্মেদ রাফিন
ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি:
বিএনপি জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য, সাবেক মন্ত্রী, যশোর উন্নয়নের কারিগর মরহুম তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঝিকরগাছা উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বিভিন্ন মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়েছে।
৬ নভেম্বর (শুক্রবার) বাদ জুম্মা ঝিকরগাছা পৌর সদরের মোবারক শাহ জামে মসজিদে ও ঝিকরগাছা কেন্দ্রীয় জামে মসজিদে ঝিকরগাছা উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোর্তজা এলাহি টিপু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইমরান হাসান সামাদ নিপুন, সাংগঠনিক সম্পাদক কাজী আব্দুস সাত্তার, সহ-সভাপতি শহিদুল ইসলাম, সিনিয়র যুগ্ম সম্পাদক সরদার শহিদুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রাশেদুল মমিন সুজন ও সাংগঠনিক সম্পাদক আলী হোসেন লাল্টু, উপজেলা যুবদলের সভাপতি নাজমুল হক নাজু,পৌর যুবদলের আহ্বায়ক আরাফাত কোমল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আশরাফুল আলম রানা, সদস্য সচিব শাহিন আলম বিপ্লব প্রমুখ।
অপরদিকে কেন্দ্রীয় জামে মসজিদে ঝিকরগাছা পৌর বিএনপির সভাপতি রুহুল আমীন সুজনসহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর