1
2
| প্রকাশের তারিখঃ ০৫ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
কটিয়াদীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত সাবেক এমপির ছেলে শাহরিয়ার
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
মোঃ এনামুল ইসলাম,কিশোরগঞ্জ:
কিশোরগঞ্জের গচিহাটা বাজারে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত হয়েছেন মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামানের জ্যেষ্ঠ পুত্র শাহরিয়ার জামান।
জানা যায়, আজ সন্ধ্যা আনুমানিক ৮টার দিকে গচিহাটা বাজারে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে তিনি আহত হন। পরে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
বিষয়টি ইতোমধ্যে পুলিশ ও স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে। তাঁরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছেন।
এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার জন্য স্থানীয়দের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
আহত শাহরিয়ার জামানের দ্রুত সুস্থতা ও আরোগ্য কামনায় সবার কাছে দোয়া প্রার্থনা করছি।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর