1
2
| প্রকাশের তারিখঃ ০৪ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
শিবগঞ্জে ৩০০ গ্রাম হেরোইনসহ দুইজন গ্রেপ্তার
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চালিয়ে ৩০০ গ্রাম হেরোইনসহ দুইজনকে গ্রেপ্তার করেছে শিবগঞ্জ থানা পুলিশ।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে শিবগঞ্জ উপজেলার আজমতপুর হুদমাপাড়া গ্রামে জনৈক আহসান হাবিবের (৫০) রাইস মিলের সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের আজমতপুর বাগিচাপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে মো. আসাদুল (৪০) এবং তৈয়ব আলী তেনুর ছেলে মো. রজিবুল হক (২৯)। পুলিশ সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিকনির্দেশনায় এবং শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) তারেক মাহমুদ সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় ওই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের হেফাজত থেকে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
মাদক নির্মূলে পুলিশের পক্ষ থেকে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করা হয়েছে। আশপাশে কোনো মাদক কারবারির সন্ধান পেলে পুলিশকে তথ্য দেওয়ার আহ্বান জানিয়ে বলা হয়েছে, ‘আপনার একটি তথ্যই পারে একটি প্রজন্মকে বাঁচাতে।’
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর