1
2
| প্রকাশের তারিখঃ ০৪ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
মানুষের ভালোবাসায় ইউনিয়নের চেয়ারম্যান হতে চান আশরাফুল ইসলাম আকন্দ
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
মোঃ নাজমুল ইসলাম,নেত্রকোণা:
নেত্রকোনার মদন উপজেলার তিয়শ্রী ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন আশরাফুল ইসলাম আকন্দ। ইউনিয়নের বাগজান গ্রামের বাসিন্দা আশরাফুল ইসলামকে ঘিরে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।
আশরাফুল ইসলাম আকন্দ তিয়শ্রী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুস ছাওার আকন্দের ছেলে। পারিবারিক রাজনৈতিক ঐতিহ্যের ধারাবাহিকতায় তিনিও দলীয় রাজনীতিতে সক্রিয় ছিলেন। পাশাপাশি সাবেক নির্বাচনী কেন্দ্র কমিটির আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগেও ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন আশরাফুল ইসলাম আকন্দ। ওই নির্বাচনে অংশগ্রহণের মধ্য দিয়ে ইউনিয়নের বিভিন্ন এলাকায় তাঁর পরিচিতি ও সমর্থকগোষ্ঠী গড়ে ওঠে। আসন্ন নির্বাচনকে সামনে রেখে তাঁর সমর্থকেরা বিভিন্ন ওয়ার্ডে সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন।
নিজের নির্বাচনী ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আশরাফুল ইসলাম আকন্দ বলেন, ‘তিয়শ্রী ইউনিয়নের মানুষের ভালোবাসা ও সমর্থন নিয়ে এলাকার উন্নয়নে কাজ করতে চাই। আমার লক্ষ্য মাদক ও দুর্নীতিমুক্ত, শান্তিপূর্ণ এবং বৈষম্যহীন সমাজ গড়ে তোলা। ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের মানুষের মতামতকে গুরুত্ব দিয়ে কাজ করতে চাই। বিশেষ করে যুবসমাজের কর্মসংস্থান, শিক্ষার মানোন্নয়ন, যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে চাই। পদ-পদবির চেয়ে মানুষের ভালোবাসা ও আস্থা আমার কাছে অনেক বড় অর্জন।’
তাঁর ঘনিষ্ঠজনদের দাবি, তিয়শ্রী ইউনিয়নের বিভিন্ন এলাকায় আশরাফুল ইসলাম আকন্দের নিজস্ব সমর্থকগোষ্ঠী ও ভোটারভিত্তি রয়েছে। দলীয় সমর্থন ও সাংগঠনিক সহযোগিতা পেলে আসন্ন নির্বাচনে তিনি বিজয়ী হতে পারবেন বলে তাঁদের প্রত্যাশা।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর