1
2
| প্রকাশের তারিখঃ ০৩ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
ঝিকরগাছায় পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
ইনকিয়াদ আহম্মেদ রাফিন
ঝিকরগাছা উপজেলা প্রতিনিধিঃ
পুকুরের পানিতে ডুবে যশোরের ঝিকরগাছায় আনাস নামের দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গত ২ নভেম্বর (সোমবার) সকালে উপজেলার পানিসারা ইউনিয়নের রাজাপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আনাস ওই গ্রামের আসলাম ও মিমি দম্পতির একমাত্র সন্তান।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাড়ির পাশে খেলার সময় সবার অজান্তে নওশের চেয়ারম্যানের পুকুরে পড়ে যায় শিশু আনাস। তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। নিখোঁজের প্রায় দেড় ঘণ্টা পর পুকুরের পানিতে আনাসের মরদেহ ভেসে ওঠে। পরে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঝিকরগাছা থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে বলে জানা গেছে । একমাত্র সন্তানকে হারিয়ে পরিবারটিতে এখন চলছে শোকের মাতম। শিশুর এমন অকাল ও মর্মান্তিক মৃত্যুতে পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর