1
2
| প্রকাশের তারিখঃ ০১ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
কোষারাণীগঞ্জে বিএনপির চেয়ারম্যান প্রার্থী অধ্যক্ষ গোলাম মোস্তফা: ঘোষণা এমপি জাহিদুর রহমানের
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
মো: আসাদুজ্জামান, পীরগঞ্জ, ঠাকুরগাঁও প্রতিনিধি:
আগামীতে অনুষ্ঠিতব্য ২নং কোষারাণীগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে দুই বারের সফল চেয়ারম্যান অধ্যক্ষ গোলাম মোস্তফার নাম ঘোষণা করেছেন ঠাকুরগাঁও-৩ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. জাহিদুর রহমান।
শহীদ সালাউদ্দিন ফুটবল টুর্নামেন্টের এক জমজমাট আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে এই ঘোষণা দেন তিনি।
টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি জাহিদুর রহমান বলেন, “অধ্যক্ষ গোলাম মোস্তফা তাঁর বিগত দুই মেয়াদের সফল ও জনকল্যাণমুখী নেতৃত্ব দিয়ে কোষারাণীগঞ্জ ইউনিয়নের জনগণের মন জয় করেছেন। এলাকার উন্নয়ন এবং সাধারণ মানুষের সুখে-দুঃখে তিনি সবসময় পাশে ছিলেন। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনগণের অধিকার প্রতিষ্ঠা ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তাঁকেই বিএনপি থেকে চেয়ারম্যান পদে দেখতে চাই।”
তাঁর এই ঘোষণাকে উপস্থিত হাজার হাজার ক্রীড়াপ্রেমী ও স্থানীয় জনসাধারণ করতালির মাধ্যমে স্বাগত জানান। এ সময় স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ঘোষণার পর প্রতিক্রিয়ায় অধ্যক্ষ গোলাম মোস্তফা বলেন, “মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. জাহিদুর রহমান আমার ওপর যে আস্থা রেখেছেন, সেজন্য আমি তাঁর প্রতি কৃতজ্ঞ। অতীতে যেভাবে ইউনিয়নের অবহেলিত মানুষের সেবা করেছি, ভবিষ্যতেও দলমত নির্বিশেষে সকলের পাশে থেকে কোষারাণীগঞ্জ ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করে যাব।”
অনুষ্ঠানকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর